বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

ডিউটির সময় ইনচার্জ ছাড়া পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ডিএমপির

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালনে সতর্কতা ও নজরদারি বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিউটির সময় টিম ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না— এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে— ডিউটির সময় মোবাইল ব্রাউজিংয়ের কারণে অনেক পুলিশ সদস্য দায়িত্বে উদাসীনতা দেখাচ্ছেন, ফলে সতর্ক নজরদারি ব্যাহত হচ্ছে। এতে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও নাগরিক নিরাপত্তা ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন।

এই পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের স্বার্থে ইনচার্জ ছাড়া অন্য কেউ ডিউটির সময় মোবাইল ব্যবহার করতে পারবেন না।

নির্দেশ অমান্য করলে তা “শৃঙ্খলা পরিপন্থি কার্য” হিসেবে বিবেচিত হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় অফিস আদেশে।

এছাড়া, ইউনিট ইনচার্জদের নির্দেশ দেওয়া হয়েছে— ডিউটিতে মোতায়েনের আগে ফোর্সকে ব্রিফিং করে এ নির্দেশনার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার জন্য।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews