বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

শেওলা–জকিগঞ্জ সড়ক বেহাল : জেলা প্রশাসকের কাছে রাস্তাব্যবহারকারীদের স্বারকলিপি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:

সিলেট জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শেওলা–জকিগঞ্জ সড়ক (ID: 691942002) দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গর্ত, ভাঙাচোরা অংশ ও জলাবদ্ধতার কারণে এই সড়কে চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও স্থানীয় জনসাধারণ।

এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি শেওলা–জকিগঞ্জ রাস্তাব্যবহারকারী প্রতিনিধিগণ সিলেটের জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি জমা দিয়েছেন।

স্বারকলিপির সঙ্গে ৩২ পৃষ্ঠার গণস্বাক্ষরিত কপি ও সড়কের ভঙ্গদশার ১০টি ছবি সংযুক্ত করা হয়েছে। এতে রাস্তাটির বর্তমান দুরবস্থা ও জনভোগান্তির চিত্র স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

প্রতিনিধিগণ তাঁদের স্বারকলিপিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এটি এখন কার্যত চলাচল-অযোগ্য হয়ে পড়েছে। রোগী পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, এমনকি জরুরি যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে—তখন রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় পরিণত হয় মৃত্যুফাঁদে।

তারা দাবি করেন, অবিলম্বে শেওলা–জকিগঞ্জ সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণ করা জরুরি, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেন এবং দুর্ঘটনার আশঙ্কা দূর হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews