রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা: উপাচার্যকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা ছাত্রদলের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

“রাত ১১টা থেকে ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে”-রিটার্নিং কর্মকর্তা

ঢাকা থেকে সংবাদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা চরমে পৌঁছেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় এলাকায় জামায়াত-শিবির সংশ্লিষ্ট বহিরাগতদের জড়ো করা হয়েছে এবং প্রশাসন ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ সময় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস টেবিল চাপড়ে বলেন,

“আপনারা জামায়াতি প্রশাসন— আজ আমরা আপনাদের এইভাবে চিহ্নিত করলাম।”

উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং ক্যাম্পাসে সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিয়েছে।

এদিকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী জানিয়েছেন, রাত ১১টা থেকে ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। তার ধারণা, এবার প্রায় ৮০ শতাংশ বা তারও বেশি ভোট কাস্ট হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট শেষে বিভিন্ন কেন্দ্রে গণনা শুরু হয়েছে। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে ছাত্রী প্রার্থী রয়েছেন ৬২ জন। পাশাপাশি ১৮টি হলে প্রতিটি হল সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদে এক হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন।

ক্যাম্পাসে এখন উত্তেজনা বাড়লেও সবার নজর রাতের ফলাফল ঘোষণার দিকে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews