বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গোলাপগঞ্জে ২০টি পরিবারের যাতায়াত বন্ধ: পশ্চিম মদন গৌরীতে গ্রামীণ রাস্তার দখল নিয়ে চরম ভোগান্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিম মদন গৌরী গ্রামে ২০টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হাট-বাজার, অফিস-আদালতে যাতায়াত করতে না পেরে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাটা গাংগের পাড় সংলগ্ন ১৮ ফুট চওড়া এই রাস্তাটি ২০/২৫টি পরিবার ব্যবহার করে আসছিলেন। ২০২২ সালে সফর আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রবাসী সাংবাদিক ফারুক আহমদের বাড়ির সামনে থেকে ইজ্জাদ আলীর বাড়ির পাশের মূল সড়ক পর্যন্ত রাস্তা এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কেটে জমির সাথে মিশিয়ে দেওয়া হয়। এ নিয়ে থানায় মামলা হলেও কোনো সুরাহা মেলেনি।

সর্বশেষ চলতি বছরের ২৮ মে গোলাপগঞ্জ মডেল থানায় (জিডি নং-১৩৮৯) প্রবাসী সাংবাদিক ফারুক আহমদের পক্ষে হিরন মিয়া একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে আব্দুল হান্নান, আব্দুল মান্নানসহ কয়েকজন রাস্তা কেটে দেওয়ার পাশাপাশি নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছেন এবং দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন। ফারুক আহমদ জানান, তিনি বিষয়টি আইন উপদেষ্টা, প্রবাসী ও কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তার অভিযোগ, রাস্তার জমিটি একসময় বাধের জমি হিসেবে চিহ্নিত থাকলেও কৌশলে সেটেলমেন্ট জরিপকালে ব্যক্তির নামে রেকর্ড করিয়ে নেওয়া হয়েছে। ফলে জনস্বার্থে ব্যবহৃত রাস্তা আজ সম্পূর্ণ বিলুপ্তির মুখে।

ভুক্তভোগী পরিবারগুলো জানান, বিকল্প কোনো পথ না থাকায় তারা চরম মানবিক সংকটে পড়েছেন। জরুরি চিকিৎসা, শিক্ষা ও জীবিকার স্বার্থে রাস্তাটি পুনরুদ্ধার এবং স্থায়ী সমাধানের দাবি জানান তারা।

জনস্বার্থে রাস্তাটি রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews