বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাত দফা প্রস্তাব

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই সংবাদ:
রোহিঙ্গা সংকটের দ্রুত, নিরাপদ ও টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সাত দফা প্রস্তাব তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে ‘রোহিঙ্গা অংশীজন সংলাপে’ তিনি এ আহ্বান জানান।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের রোডম্যাপ প্রণয়ন, দাতাদের অব্যাহত সহায়তা, মিয়ানমারে নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করা, রোহিঙ্গাদের সঙ্গে সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা।

অধ্যাপক ইউনূস সতর্ক করে বলেন, বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে রোহিঙ্গাদের মাতৃভূমি থেকে সম্পূর্ণ উচ্ছেদের ঝুঁকি তৈরি হবে। তিনি জোর দিয়ে বলেন, সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত।

কক্সবাজারে আয়োজিত তিন দিনের এ সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থা, কূটনীতিক, বিশেষজ্ঞ ও রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews