বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

নিরপেক্ষ নির্বাচনে সহায়তার জন্য প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে — সেনাপ্রধান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই রিপোর্টার :

দেশ জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে—আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে উপস্থিত অন্তত চারটি পৃথক সূত্র সেনাপ্রধানের বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত করেছে।

সেনাপ্রধান বলেন, জাতীয় নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা হয়েছে এবং সরকার নির্বাচনের আয়োজনের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সেনাবাহিনীর সব সদস্যকে নিরপেক্ষভাবে এবং আইন মেনে দায়িত্ব পালনের প্রস্তুতি রাখতে হবে। প্রায় ৩৮ মিনিটের ভাষণের পর তিনি কর্মকর্তাদের নানা প্রশ্নের উত্তর দেন এক ঘণ্টাব্যাপী।

★ সমালোচনায় ধৈর্যের আহ্বান

সেনাবাহিনীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দেন জেনারেল ওয়াকার। তিনি বলেন,

“অনেকে নিজ স্বার্থে গুজব ছড়াচ্ছে। প্রতিক্রিয়া না দেখিয়ে পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। অপরাধগুলো নথিভুক্ত হচ্ছে এবং সময়মতো দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

সেনাবাহিনী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, “মন খারাপের কিছু নেই। এসব মন্তব্যকারী আমাদের সন্তানের বয়সী তরুণ। সময়ের সঙ্গে সঙ্গে তারা তাদের ভুল বুঝতে পারবে।”

★ রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে তদন্ত

এক সেনাসদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের অভিযোগ তদন্তাধীন রয়েছে বলেও জানান সেনাপ্রধান। তিনি বলেন,

“অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবে না। মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া হবে না; অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।”

★ অন্যান্য নির্দেশনা

সেনাপ্রধান তার বক্তব্যে মাদকদমন, বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তা, জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া, সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রম সম্পর্কেও আলোচনা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews