রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

জহুরুল ইসলাম স্যার : এক সাদামাটা অসাধারণ মানুষ

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

✍️ আতাউর রহমান :

জীবনে বড় হওয়ার জন্য বড় পদ বা অর্থবিত্ত নয়, দরকার চরিত্র, নিরলস পরিশ্রম আর মানবিক চিন্তাভাবনা। মোঃ জহুরুল ইসলাম স্যার এমনই একজন মানুষ—যিনি শিক্ষকতা, নীতিবোধ ও বাস্তববাদী চিন্তার মাধ্যমে হয়ে উঠেছেন সমাজের একজন সাদামাটা অসাধারণ মানুষ।

জন্ম ১৫ সেপ্টেম্বর ১৯৬৭, জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর গ্রামে। শিক্ষাজীবন শুরু কামারের চর উচ্চ বিদ্যালয়ে, পরবর্তীতে এইচএসসি, ডিগ্রি এবং বিএড সম্পন্ন করেন। তিনি বিশ্বাস করতেন—“সত্যিকারের শিক্ষা মানুষের মতো মানুষ গড়ার মাধ্যম।”

জহুরুল ইসলাম ১৯৯০-এর দশকে শিক্ষকতা পেশায় যুক্ত হন এবং দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় শিক্ষকতা পেশায় নিষ্ঠার সহিত কাজ করছেন। বর্তমানে তিনি বিয়ানীবাজারের বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী দেশ-বিদেশে প্রতিষ্ঠিত।

পারিবারিক জীবনে তিনি একজন আদর্শ স্বামী ও পিতা। তাঁর একমাত্র ছেলে প্রবাসে, বড় মেয়ে রসায়নে অনার্স করছেন, ছোট মেয়ে সদ্য এসএসসি উত্তীর্ণ।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন মানবিক ও সমাজ সচেতন লোক। নিজ গ্রামে একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিইত। যুক্তিবাদী চিন্তা, বাস্তবতা মেনে চলা ও টাকার সঠিক ব্যবহারে বিশ্বাসী মানুষ তিনি।

ধর্মীয় অনুশীলনেও তিনি যত্নবান, এবং জীবনের এক গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পবিত্র হজ পালন করা।

নম্রতা, সাহস, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণে বিশ্বাসী জহুরুল ইসলাম স্যার লালন করেন যে—সাদামাটা জীবন যাপন করেও কীভাবে একজন মানুষ- অসাধারণ হয়ে উঠতে পারেন। তিনি সেই দৃষ্টান্তের অনুপ্রেরণা হয়ে বাঁচতে চান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews