সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতি: সংবাদকর্মী মাসুম আহমদের পরিবারকে মারধর, ভাড়া করা প্রাইভেটকার ছিনতা বিয়ানীবাজারে বিনামূল্যে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ লাখ গাছের চারা বিতরন ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন

সুন্দর সমাজ বিনির্মানে চাই আলোকিত ও দৃঢ় পদক্ষেপ

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সমাজ হলো অমৃত ও অন্ধকারের মিলনক্ষেত্র। এখানে যেমন রয়েছে আলোকিত ও মহৎ মানুষ, আবার রয়েছে অন্ধকারে ঘাপটি মেরে থাকা স্বার্থান্বেষী ও দুর্ণীতিপরায়ন মহল। আমাদের বিশ্বাস ছিল যে, সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব সচল থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রে নেতৃত্বের আবরণের আড়ালে আত্মপ্রচার ও দুর্নীতি আশ্রয় নেয়। অনেক সময় এই আবরণের অন্তরালেই লালিত হয় অন্ধকার ও অনিয়মের অমৃতধারা।

সমাজের সামনে ওরা মহাপরিষ্কার, মহাদরদি ও মহাপরোপকারী হিসেবে আবির্ভুত হয়। ঘরোয়া সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক সালিশিতে ওরাই মধ্যমনি; ওরাই সমাধান দিতে যায় অপরের ঘর ও পরিবারের কলহের। কিন্তু ওরা যে ঘর ঘর, ভাই ভাই ও গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি করে যাচ্ছে, তা অল্প কয়েকজনই অনুধাবন করতে পারে। অপরের দুর্বলতা ও অসহায়তা ওদের কাছে হয়ে যায় সুবিধালাভ ও কর্তৃত্ব বিস্তার করার উপায়। এটা অনেকের অগোচরেই থাকে, কারণ সাধারণ মানুষ ওদেরকে মহাপরোপকারী বলেই মনে করে।

অনেক ক্ষেত্রে ওরা অপরাধ ও অনিয়মকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিতে পর্যন্ত কুণ্ঠিত হয় না। অপরাধীর সাথে সমঝোতা করে ও নির্দোষকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে পর্যন্ত ওরা দ্বিধা করে না। দুর্নীতি ও অনিয়মকে চাপা দিতে ওরা নির্দোষকে বলিতে পরিণত করতেও প্রস্তুত থাকে। বিশ্বাস ও সামাজিক সম্প্রীতিকে দুর্বল করে ওরা অপরাধকে মহিমাদান করে এবং অপরাধীরা হন নায়ক, নির্দোষ হন অপরাধী। অল্প কয়েকজন দুর্নীতিবাজ ও অপরাধীর কাছে সমগ্র ব্যবস্থাই কলঙ্কিত হচ্ছে, যা সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানে সবচেয়ে বড় অন্তরায়।

সমাজকে অন্ধকার ও দুর্নীতিতে গ্রাস করার আগে চাই আলোকিত ও ন্যায়নিষ্ঠ মানুষজনের ঐক্য ও দৃঢ় পদক্ষেপ। চাই অপরাধকে প্রকাশ্যে নিয়ে আসা, দুর্নীতিবাজ ও অপরাধীদের মুখোশ উন্মোচন ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা। চাই স্বচ্ছতা ও জবাবদিহিতার সমর্থন। অল্প কয়েকজন দুর্নীতিপরায়ণ ও অপরাধীর কাছে সমগ্র সমাজকে জিম্মিতে রাখা যায় না। তাই সবাইকে হতে হবে সজাগ ও ঐক্যবদ্ধ। অপরাধ ও অনিয়মকে সমূলে উপড়ে ফেলতে চাই সামাজিক ও নৈতিক বলয়ের অগ্নিপরীক্ষা। আলোকিত নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত পথচলাই হতে পারে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানের হাতিয়ার।

পঞ্চখণ্ড আই. কম অনলাইন পোর্টাল বিশ্বাস করে যে অন্ধকারকে দূর করে আলোকিত সমাজ বিনির্মানে সবাইকে সামনে এগিয়ে আসতে হবে। কারণ দুর্নীতি ও অপরাধকে প্রশ্রয় দেওয়া মানে সমষ্টিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। তাই আসুন সবাই মিলে দুর্নীতিমুক্ত ও সুন্দর সমাজ গঠনে অঙ্গীকারাবদ্ধ হই — যে সমাজটি ন্যায় ও কল্যাণকে অগ্রবর্তী করে, অপরাধ ও অনিয়মকে দৃঢ় হাতে দমন করে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews