বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন : প্রিলিমিনারি পরীক্ষার অবসান ঘটতে যাচ্ছে!

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

✍️ পঞ্চখণ্ড আই প্রতিবেদক :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আসছে যুগান্তকারী পরিবর্তন। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রক্রিয়াটি সহজ ও দ্রুত করার লক্ষ্যে প্রিলিমিনারি পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা করছে।

গত ২৫ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

বর্তমানে বিসিএসের আদলে তিন ধাপে—প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে—নিবন্ধন সম্পন্ন হয়। এতে সময় বেশি লাগায় অনেক প্রার্থী বয়সসীমা অতিক্রম করে নিয়োগের সুযোগ হারাচ্ছেন। অন্যদিকে, প্রতিষ্ঠানগুলোও শিক্ষক সংকটে পড়ছে।

এই বাস্তবতা বিবেচনায় এনটিআরসিএ দুইটি ধাপে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে—লিখিত ও মৌখিক।

এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, “আমরা একটি ধাপ কমিয়ে আনতে চাই। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সম্মতি পেয়েছি। এখন জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষায় আছি। এরপর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”

তিনি আরও জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে সম্ভাব্যতা খুবই দৃঢ়। এই নতুন নিয়ম কার্যকর হলে আগামী শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেই প্রিলিমিনারি পর্বটি থাকবে না।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews