বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
রায়নগরে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাবেক সভাপতিসহ তিনজনকে গলা কেটে হত্যা মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন

বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫৪ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় ফিরে এলে বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সারা বিশ্বে এখন টাকা ছড়াচ্ছে। দেশের ভবিষ্যৎ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। শিক্ষার দিকে নজর দিয়েছি, বিশেষ প্রণোদনা দিয়েছি।

শেখ হাসিনা বলেন, আমরা যখন জনগণের জন্য উন্নয়ন করি, তখন ওই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে। রেললাইনের ফিস প্লেট ফেলে দিয়ে, বগি ফেলে দিয়ে মানুষ হত্যার ফাঁদ পাতে। রেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। মা-সন্তানকে বুকে জড়িয়ে রেখেছে- এ অবস্থায় আগুনে পুড়ে কাঠ হয়ে গেছে। এই দৃশ্য পুরো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। বাসে আগুন, গাড়িতে আগুন, ঠিক ২০০১ সালে শুরু করেছিল। এরপর ২০১৩-১৪ একই ঘটনা ঘটায়। এখন আবার অগ্নিসন্ত্রাস শুরু করেছে। আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে। বিএনপির দুঃশাসনে জনগণ তাদের প্রত্যাখ্যান করে আমাদের ক্ষমতায় রেখেছে। আজ ২০২৩ সাল, আমরা বদলে যাওয়া বাংলাদেশে। আজকে দেশে দুর্ভিক্ষ নেই, মঙ্গা নেই। যে মানুষ একবেলা খেতে পারত না, এখন তারা তিন বেলা খেতে পারছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা বিনামূল্যে বই বিতরণ করছি। অসহায়দের ভাতা দিচ্ছি। আজকে ১০ কোটি মানুষ উপকারভোগী। আমরা বিশেষ প্রণোদনা দিয়ে শিল্প কলকারখানা চালিয়ে আসছি। ১০ টাকায় কৃষকরা অ্যাকাউন্ট খুলতে পারে। ১ কোটি ২ লাখ কৃষক অ্যাকাউন্ট খুলে ভর্তুকির টাকা পাচ্ছেন।

এর আগে দুপুর ১টায় ঢাকা থেকে সড়কপথে বরিশালে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি বরিশাল সার্কিট হাউসে যান। কিছু সময় বিশ্রাম শেষে বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থলে পৌঁছান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews