সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :  সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্ষীয়ান রাজনীতিক শরফ উদ্দিন খসরু আর নেই। শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধাকে শোকাহত রেখে গেছেন।

শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৬০ হাজার ৬১০ জন এবং ভোটকেন্দ্র ছিল ১১৮টি।

পরবর্তীতে ১৯৯৫ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৯ সালের শেষ দিকে তিনি আবার জাতীয় পার্টিতে ফিরে যান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে যুক্তফ্রন্ট (পিডিপি)-এর কুলা প্রতীক নিয়ে নির্বাচন করলেও তিনি বিজয়ী হতে পারেননি।

শরফ উদ্দিন খসরুর জন্ম সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের দক্ষিণভাগ গ্রামে। তাঁর পিতা আসদ্দর আলী। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা শেষে তিনি ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং এমসি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবনে দলীয় পরিচয়ের পরিবর্তন ঘটলেও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার অঞ্চলের রাজনীতিতে তিনি দীর্ঘদিন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সক্রিয় ছিলেন। স্থানীয় উন্নয়ন, জনসম্পৃক্ততা এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকার কথা রাজনৈতিক সহকর্মীরা স্মরণ করছেন।

তাঁর মৃত্যুতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews