
বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্য শ্রীধরার বাসিন্দা এবং বর্তমানে নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেনের বাসিন্দা মো. আতিকুর রহমান, হাবিবুর রহমান ও শ্রীধরা জনমঙ্গল সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।
গত ১২ আগস্ট বুধবার নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালের হসপাইস সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে স্বজন, এলাকাবাসী ও প্রবাসী শ্রীধরাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার জানাজার নামাজ ১৩ আগস্ট বৃহস্পতিবার বাদ জোহর দুপুর ১টা ৩০ মিনিটে নিউইয়র্কের আল-আমান জামে মসজিদ, ২০৩ ফরবেল স্ট্রিট, ওজন পার্ক, ব্রুকলিনে অনুষ্ঠিত হয়।
পরে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটযোগে মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হয়। এরপর নিজ গ্রাম শ্রীধরায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হয়।
মরহুমার ইন্তেকালে শ্রীধরা জনমঙ্গল সমিতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। এক শোকবার্তায় সমিতির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শ্রীধরা জনমঙ্গল সমিতির পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন কার্যকরী কমিটির সভাপতি জয়নুল আবেদিন, সহ-সভাপতি নজমুল হোসেন, সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেল, সহ-সাধারণ সম্পাদক রাশেদ খান নাবিল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, কোষাধ্যক্ষ মাসুক আহমদ, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা ক্বারি শুয়াইব আহমদ, সহ সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক রাজু আহমদ, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হাফিজ লুৎফুর রহমান, সহ স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, শিল্প ও কৃষি সম্পাদক শাহ আলম, সহ শিল্প ও কৃষি সম্পাদক আব্দুল মন্নান, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক আলম হোসেন, হিসাব নিরীক্ষক শামীম আহমদ, দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক কাওছার আহমদ সুমন এবং সহ দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক আবুল হোসেন।
সমিতির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করে তাঁর জন্য বিশেষ দোয়া করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। –বিজ্ঞপ্তি