মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন বিয়ানীবাজারে তালামীযে ইসলামিয়ার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল সম্পন্ন বাটেরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব: সরাসরি সিলেট আদালতে তোলা হচ্ছে!  বিয়ানীবাজার মডেল মসজিদের দুই প্রস্তাবিত স্থানই গাইডলাইন অনুযায়ী মাঠপর্যায়ে যাচাই হবে: জেলা প্রশাসক চারখাইয়ের আত্মসম্মান বনাম প্রশাসনিক বাস্তবতা—মডেল মসজিদের সিদ্ধান্ত হোক বিয়ানীবাজারের স্বার্থে সিলেটি ভাষাকে অপমান মানে:  বাংলাদেশের বহুত্বকেই অপমান আইন ও ন্যায়ের সংসদীয় অঙ্গনে এমরান আহমদ চৌধুরীর নতুন অধ্যায় বিয়ানীবাজারে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা সম্পন্ন বিয়ানীবাজার মডেল মসজিদ বাস্তবায়নে অগ্রযাত্রা: আজ ইউএনও বরাবর ৬৫ শতক ভূমির প্রস্তাব পেশ

ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বড়লেখা থেকে লিটন শরীফ:

দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে স্বজনদের কাছে ফিরছিলেন তিনি। পরিবারের সঙ্গে নতুন করে সময় কাটানোর স্বপ্ন নিয়েই ইতালি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বাড়ি ফেরা আর হলো না। যাত্রাপথেই থেমে গেল তাঁর জীবনের পথচলা।

মৌলভীবাজারের বড়লেখা পৌর এলাকার মহুবন্দ গ্রামের ইতালি প্রবাসী ফখরুল ইসলাম দেশে ফেরার পথে অসুস্থ হয়ে জর্জিয়ায় মৃত্যুবরণ করেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে তিনি স্থায়ীভাবে দেশে ফেরার সিদ্ধান্ত নেন। বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে বিমানে যাত্রাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে জরুরি ভিত্তিতে বিমানটি জর্জিয়ায় অবতরণ করানো হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

ফখরুল ইসলামের মৃত্যুসংবাদ তাঁর গ্রামের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে বছরের পর বছর প্রবাসের কঠোর জীবন বেছে নেওয়া মানুষটি জীবিত অবস্থায় আর আপনজনদের কাছে ফিরতে পারলেন না। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিদেশের মাটিতে জীবিকার সংগ্রাম শেষে যে মানুষটি হাসিমুখে বাড়ি ফিরতে চেয়েছিলেন, তিনি ফিরছেন নিথর দেহ হয়ে। মহান আল্লাহ মরহুম ফখরুল ইসলামকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews