রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে মুদি ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আলী হোসেন (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন তিলপাড়া ইউনিয়নের বিবিরাই গ্রামের নজির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাহিনুর রহমান নামে এক ব্যক্তি আলী হোসেনের দোকান থেকে আগে বাকিতে ডিজেল নিয়েছিলেন। শনিবার রাতে তিনি পুনরায় ডিজেল কিনতে এলে ব্যবসায়ী আলী হোসেন আগের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাহিনুর রহমান, আলী হোসেনকে ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে।

ঘুষির আঘাতে আলী হোসেন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়। তবে সিলেটে নেওয়ার পথে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews