রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু গোলাপগঞ্জে

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : প্রবাসীদের জন্য পুলিশি সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় চালু হয়েছে দেশের প্রথম থানাভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’। ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী এবং দেশে থাকা তাদের পরিবারের সদস্যরা সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

রোববার (৫ জুলাই) দুপুর ১টায় গোলাপগঞ্জ মডেল থানায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হেল্প ডেস্কটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

উদ্বোধন শেষে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির চালিকাশক্তি। তাদের নিরাপত্তা ও আইনি অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হেল্প ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসীরা দেশে উপস্থিত না থেকেও দ্রুত পুলিশি ও আইনি সহায়তা পাবেন। এটি সারা দেশের জন্য অনুসরণীয় একটি উদ্যোগ।”

জানা গেছে, এমপি এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও নির্দেশনায় প্রবাসীদের জন্য পুলিশি সেবা সহজলভ্য করার লক্ষ্যে গোলাপগঞ্জ মডেল থানায় এই বিশেষ হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন চৌধুরী টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুধীজন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই হেল্প ডেস্কের মাধ্যমে বিদেশে অবস্থানরত প্রবাসী এবং দেশে থাকা তাদের পরিবারের সদস্যরা যেকোনো আইনি সমস্যা, অভিযোগ বা প্রয়োজনীয় পুলিশি সেবা দ্রুত ও সহজভাবে গ্রহণ করতে পারবেন। এতে প্রবাসীদের হয়রানি কমবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আস্থা আরও সুদৃঢ় হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, “গোলাপগঞ্জের প্রায় প্রতিটি পরিবারেরই কেউ না কেউ প্রবাসে রয়েছেন। নানা সময়ে আইনি জটিলতায় দ্রুত সহযোগিতা পাওয়া কঠিন হতো। থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালু হওয়ায় প্রবাসী ও তাদের পরিবার সহজেই প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। এটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”

যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান বলেন, *“বিদেশে থাকলেও মন পড়ে থাকে দেশের পরিবার-পরিজনের কাছে। জমি-জমা বা পারিবারিক নানা আইনি সমস্যা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। এই হেল্প ডেস্ক চালুর মাধ্যমে আমরা অনেকটাই স্বস্তি অনুভব করছি। শুধু গোলাপগঞ্জ নয়, দেশের সব প্রবাসী অধ্যুষিত এলাকায় এমন উদ্যোগ চালু হওয়া উচিত।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews