বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিয়ানীবাজার থানার নতুন ওসি আবু জাফর মাহফুজুল কবির, বদলি হলেন ওমর ফারুক

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কর্মকর্তা আবু জাফর মাহফুজুল কবির। শুক্রবার রাত ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ানীবাজার থানায় যোগদান করেন।

এর আগে তিনি ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ বিভাগের এক আদেশে এ রদবদল করা হয়েছে। একই আদেশে বিয়ানীবাজার থানার বিদায়ী ওসি -কে -এ বদলি করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখা, অপরাধ দমন এবং জনগণের দোরগোড়ায় কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করাই হবে তাঁর অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

পুলিশ প্রশাসনে এ ধরনের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। নতুন নেতৃত্বের মাধ্যমে বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews