মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী

জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক আটক: শ্রমিকদের অবরোধের দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটককে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকরা সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলকভাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

৪৮ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানে চারটি অবৈধ পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি ট্রাক জোরপূর্বক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর আনলোড করে দেন। তবে একটি ট্রাক পাথর ফেলে চলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে সেটি পুনরায় আটক করে বিজিবি।
এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা সিলেট–তামাবিল মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ট্রাকচালককে বিজিবি শারীরিকভাবে মারধর করেছে এবং ফাঁকা গুলি ছুড়েছে।

অন্যদিকে ৪৮ বিজিবির অধিনায়ক জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক শ্রমিক জড়ো হওয়ায় সদস্যদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শটগান থেকে সতর্কতামূলকভাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

পরে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। সুষ্ঠু সমাধানের আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রাণী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews