সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

চারখাইয়ে বিআরটিসি বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (সকাল সাড়ে ১১টা) চারখাইয়ের কাঠলিপুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কালাই মিয়ার মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য -এ পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews