বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
আজ ৯ জুন (মঙ্গলবার) বিয়ানীবাজার পৌরসভার সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্রীধরা ডি.এস.পি ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মোটরসাইকেলযোগে পৌরসভা কার্যালয় থেকে বের হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিয়ানীবাজার পৌরসভার সামনের ব্যস্ত সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।

আহত বিএনপি নেতা নজমুল হোসেনের দ্রুত সুস্থতা কামনা করছেন তার রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews