বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ : শুরু হবে অবসরভাতা কার্যক্রম

  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরে অবসরভাতা ও কল্যাণ তহবিলের অর্থপ্রাপ্তি থেকে বঞ্চিত শিক্ষকদের জন্য সুখবর এসেছে। সরকার অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ২ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ অনুমোদন করেছে। এর মাধ্যমে ২০২২ সালের পর থেকে পাওনা না পাওয়া হাজার হাজার শিক্ষককে অবসর ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অবসরভাতা সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী এক মাসের মধ্যেই এ কর্মসূচির কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী জানান, অতীতে শিক্ষক কল্যাণ ট্রাস্টের কয়েক হাজার কোটি টাকা তসরুফ ও অনিয়মের কারণে বহু শিক্ষক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন। সরকার সেই সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসন্ন অর্থবছরে ১ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের মোট জিডিপির প্রায় ২ শতাংশ। পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষক নেতারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, অবসরভাতা চালু ও বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং হাজারো শিক্ষক পরিবার আর্থিক স্বস্তি ফিরে পাবে।

বিশেষজ্ঞদের মতে, একজন শিক্ষক কেবল পাঠদানই করেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই অবসর জীবনে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সরকারের নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা পরিবারের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং শিক্ষকদের মর্যাদা রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews