রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা

শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানালেন ইউএনও উম্মে হাবিবা মজুমদার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: শিক্ষার্থীদের উপযুক্ত জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।

গত ১৬ এপ্রিল ২০২৬ ইং, বিকাল ২টায় বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ ব্যাচের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান, ২নং চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসেন মুরাদ চৌধুরী, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুদ দাইয়ান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী অহিদ আহমদ তালুকদার।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিনহাজুল ইসলাম চৌধুরী, সিনিয়র শিক্ষক বেলাল আহমদ এবং অভিভাবক কাজী আবুল কাশেম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক সাজিদুর রহমান খান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও উম্মে হাবিবা মজুমদার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews