বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

সমস্যাগ্রস্ত পাঁচ শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা, গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশে শরিয়াভিত্তিক ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। তারল্য সংকট, শ্রেণিকৃত ঋণ, প্রভিশন ঘাটতি ও মূলধন সংকটে জর্জরিত পাঁচটি ইসলামী ব্যাংককে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একীভূত প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

অকার্যকর ঘোষিত ব্যাংকগুলো হলো—
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের কাছে পৃথক চিঠি পাঠিয়ে জানিয়েছে, ৫ নভেম্বর থেকে তাদের পরিচালনা পর্ষদের কার্যক্রম স্থগিত থাকবে এবং ব্যাংকগুলো এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর আওতায় পরিচালিত হবে।

পরিচালনা পর্ষদ বিলুপ্ত হওয়ায় নিয়মিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) দায়িত্ব হারাচ্ছেন। ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম এখন প্রশাসকদের তত্ত্বাবধানে চলবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এসব ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন সরকারি মালিকানাধীন শরিয়াভিত্তিক ব্যাংক গঠনের প্রক্রিয়া চলছে।

সূত্র জানায়, আজ বিকেল ৪টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবেন।

এর আগে, গত ৯ অক্টোবর উপদেষ্টা পরিষদ সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক গঠনের অনুমোদন দেয়। বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যৌথ সুপারিশে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews