সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম পঞ্চখণ্ড হরগোবিন্দ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘিরে উত্তাল বিয়ানীবাজার গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ

সিলেট চেম্বার নির্বাচন স্থগিত

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের মাত্র পাঁচ দিন আগে রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে সদস্যপদ পুনরায় যাচাই-বাছাই করে পুনঃতফসিলের মাধ্যমে ২০২৫–২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। (স্মারক নম্বর: ২৬.০০.০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১; তারিখ: ২৬ অক্টোবর ২০২৫)। তবে চিঠিতে নির্বাচনের স্থগিতাদেশের নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি—শুধু ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা বলেন, “চিঠিতে ভোটার তালিকা যাচাই-বাছাই করার কথা বলা হয়েছে। মূলত তালিকায় কিছু সমস্যা নিয়ে কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে যে যাচাই-বাছাই শেষে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।” অন্যদিকে চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক বলেন, “কি কারণে নির্বাচন স্থগিত করা হলো, আমরা এখনো বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারছি না।”

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews