রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

পুলিশি হামলার প্রতিবাদে রোববার সারাদেশে প্রাথমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক ;
দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক শিক্ষকরা।

‘প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাছুদ জানান, দাবি বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদে রোববার শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

এর আগে শনিবার বিকেলে শিক্ষকদের ‘কলম সমর্পণ’ কর্মসূচি ভণ্ডুল করে দেয় পুলিশ। শাহবাগের দিকে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয় এবং পরবর্তীতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষক আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পুলিশের নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়। তিনি বলেন, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষকরা অগ্রসর হওয়ার চেষ্টা করেন, যা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নিয়ন্ত্রণে আনা হয়।

প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবিতে শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবিগুলো হলো— দশম গ্রেডে বেতন কাঠামো বাস্তবায়ন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews