মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

শাপলা কলি প্রতীকে এনসিপির উত্থান: রাজনীতির মাঠে নতুন প্রতীকী লড়াই শুরু

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই রাজনৈতিক ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের ঘোষণা দিয়েছে। রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘোষণা দেন।

তিনি বলেন, “জনতার মধ্যে ইতোমধ্যেই ‘শাপলা’ প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এখন যুক্ত হচ্ছে ‘কলি’। আমরা ইনশাআল্লাহ ‘শাপলা কলি’ নিচ্ছি। বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান— আপনারা নিজ নিজ নির্বাচনী প্রস্তুতি শুরু করুন।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা ‘শাপলা কলি’ প্রতীকেই যাচ্ছি।”

ইসির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট। তবে আমরা প্রতীকের লড়াইয়ে আটকে থাকতে চাই না। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও জানান, “ইসি কিছু প্রতীক যেমন বেগুন, খাট, লাউ বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক যুক্ত করেছে। এর মধ্যে আমরা ‘শাপলা কলি’কে আমাদের প্রার্থী প্রতীকের তালিকায় রেখেছি— প্রথমে ‘শাপলা’, দ্বিতীয়তে ‘সাদা শাপলা’, আর তৃতীয়তে ‘শাপলা কলি’। এতে প্রতীক নির্বাচনে সামঞ্জস্য বজায় থাকবে।”

নাসীর বলেন, “নির্বাচন কমিশন ধীরগতিতে কাজ করছে। আমরা অনেক আগেই আবেদন করেছি, কিন্তু এখনও সমাধান হয়নি। তাই আমরা চাই দ্রুত এনসিপির নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের মাঠে প্রতীক নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হোক।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বাংলাদেশে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারির নির্বাচন সুন্দরভাবে বাস্তবায়নে অংশ নিতে চাই। ‘শাপলা কলি’ প্রতীকে আমরা জনগণের ইতিবাচক সাড়া পাচ্ছি। এবার ইনশাআল্লাহ ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews