রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা

ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার নারী যাত্রী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার নাগরিক এম এস কারেন পেতুলা স্টাফেলকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি গোপন তথ্য আসে যে দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে ঢাকায় আসা এক যাত্রী মাদক পাচারের সঙ্গে জড়িত থাকতে পারেন। তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।

দিবাগত রাত আড়াইটার দিকে উড়োজাহাজটি অবতরণের পর যাত্রী পেতুলা স্টাফেলের লাগেজ স্ক্যান করলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করে যে প্যাকেটগুলোতে কোকেন রয়েছে।
আটক যাত্রীর নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। সে গায়েনার নাগরিক।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews