1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

বিয়ানীবাজারের তরুণ দন্ত চিকিৎসক ইমরান হুসেইন : অল্প সময়ে রোগীদের আস্থার ঠিকানা

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক ;
মাত্র তিন বছরের মধ্যে রোগীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বিয়ানীবাজারের তরুণ দন্ত চিকিৎসক ইমরান হুসেইন (শিপলু)। বর্তমানে তিনি ক্রেডেন্স ওরাল অ্যান্ড ডেন্টালের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত এই ক্লিনিকে তিনি সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছেন।

ইমরান হুসেইন সিটি ডেন্টাল কলেজ, ঢাকা থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেন। ২০১৯–২০২০ সেশনে ইন্টার্নশিপ সম্পন্নের পাশাপাশি ২০১৯ সালের ২১ জুন বেসিক ও অ্যাডভান্সড এন্ডোডন্টিক্স প্রশিক্ষণ গ্রহণ করেন। এর আগে ২০১৮ সাল থেকে প্রফেসর ড. মো. মুজিবুর রহমান হাওলাদারের তত্ত্বাবধানে ‘স্মাইল ডেন্টাল ক্লিনিকে’ কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

শিক্ষাজীবনে ইমরান হুসেইনের সাফল্যও উল্লেখযোগ্য—তিনি এইচএসসি (স্কলারশোম, ২০১১) পরীক্ষায় ৪.৯০ এবং এসএসসি (খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন, ২০০৯) পরীক্ষায় ৪.৮৮ জিপিএ অর্জন করেন।

তার জন্ম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আলিপুর গ্রামে। পিতা ইসহাক আলী ও মাতা রজিয়া সুলতানা। নানা মরহুম মুসাব্বির আলী ও নানী মরহুমা নেহার বিবি শ্রীধরা গ্রামের বাসিন্দা ছিলেন। পারিবারিকভাবে তারা এক ভাই এক বোন। একমাত্র বোন কলপনা বেগম বিবাহিত, যাঁর স্বামী মোঃ তারেক হাসান সুজন শিক্ষকতা পেশায় নিয়োজিত।

দাঁতের চিকিৎসায় ক্লিনিক্যাল প্র্যাকটিসে বিশেষ আগ্রহী ইমরান হুসেইন বলেন,

“আমার কাজের লক্ষ্য, আগ্রহ এবং স্বপ্নের সেরা সমন্বয় আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। রোগীদের সর্বোচ্চ সেবা দিতে এবং দায়িত্ব যথাযথভাবে পালনে আমি সর্বদা প্রস্তুত।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট