শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

গোলাপগঞ্জে ঝোঁপ থেকে আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ থেকে:
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোঁপে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঝোঁপ তল্লাশি করে একটি দেশীয় ওয়ানশুটার গান, ৬টি পাওয়ার জেল, ৮টি খালি নন-ইলেকট্রিক ডেটোনেটর, ৫টি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া ২টি টিয়ারশেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews