নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ থেকে:
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র ও উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোঁপে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঝোঁপ তল্লাশি করে একটি দেশীয় ওয়ানশুটার গান, ৬টি পাওয়ার জেল, ৮টি খালি নন-ইলেকট্রিক ডেটোনেটর, ৫টি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া ২টি টিয়ারশেল উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ জুন) দুপুরে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক: মো: আতাউর রহমান
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী
বানিজ্যিক কার্যালয়: সমবায় মার্কেট, কলেজ রোড,
বিয়ানীবাজার পৌরসভা, সিলেট থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত।
ই-মেইল: 𝐩𝐚𝐧𝐜𝐡𝐚𝐤𝐡𝐚𝐧𝐝𝐚𝐞𝐲𝐞@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦 মোবাইল নম্বর: ০১৭৯২৫৯৮১২৯