শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সর্বশেষ :
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘সমন্বয়ক’ রিয়াদের উত্থান নিয়ে এলাকায় গুঞ্জন

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

ঢাকার গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার মো. রিয়াদুল ইসলাম রিয়াদ (২৪)–এর পারিবারিক পটভূমি ও সাম্প্রতিক উত্থান ঘিরে নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি গ্রামে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, একসময় যে পরিবার টিনশেড ঘরে বসবাস করত, সেই রিয়াদের পরিবারের জন্য এখন নির্মিত হচ্ছে চার কক্ষবিশিষ্ট একটি পাকা ভবন। আড়াই মাস আগে শুরু হওয়া নির্মাণকাজের ছাদ ঢালাই ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এমন হঠাৎ উত্থানে অবাক অনেকেই।

রিয়াদের দাদা ওয়ালিউল্লাহ ও তার বাবা আবু রায়হান পেশায় ছিলেন রিকশাচালক। বড় ভাইও একই পেশায় যুক্ত ছিলেন। এখন আর কেউ রিকশা চালান না। সবাই কৃষি কাজে লেগেছেন। রিয়াদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানার ৯নং নবিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। নবিপুর বাজারের দক্ষিণ পাশের বেপারি বাড়িতে তাদের বসবাস।

এলাকাবাসীর মতে, রিয়াদ গত ৫ আগস্টের পর নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচিত করাচ্ছেন এবং ঘনঘন বাড়িতে যাতায়াত করছেন। পোশাকে-আশাকে এসেছে পরিবর্তন, এমনকি একটি দামি মোটরসাইকেলও কিনেছেন বলে স্থানীয়রা জানান।

রিয়াদের পরিবার অবশ্য বলছে, ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিনের জমানো অর্থ, অনুদান ও ঋণ। তবে অনেকেই এই দাবি মানতে নারাজ। এক প্রবীণ প্রতিবেশী (৬০) বলেন, “শুনেছি ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় রিয়াদ গ্রেপ্তার হয়েছে। বিষয়টি অবিশ্বাস্য হলেও এলাকাবাসী এখন নানা প্রশ্ন তুলছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদের এক সহপাঠী জানান, “রিয়াদ পড়াশোনায় মেধাবী ছিল এবং স্থানীয় কয়েকজন বিত্তশালীর সহায়তায় সে মজিব কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।”

এলাকার মানুষ বলছে, আগে যে ছেলেটি সাধারণ জীবনযাপন করত, তার আচরণ ও অবস্থানে হঠাৎ এতো বড় পরিবর্তনের পেছনে কী আছে, তা খতিয়ে দেখা দরকার।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “৫ আগস্টের পর রিয়াদ এলাকায় এসেছিলেন বলে শুনেছি। তিনি কিছু লিফলেট বিতরণ করেছেন এবং বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তার ছবি রয়েছে বলেও জানতে পেরেছি। তবে ঢাকায় চাঁদাবাজির মামলার বিষয়টি ঢাকার পুলিশের দায়িত্বাধীন।”

এলাকাবাসীসহ সচেতন মহল রিয়াদের উত্থান নিয়ে আরও অনুসন্ধানের দাবি জানিয়েছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews