মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ ঘিরে রণক্ষেত্র : এনসিপি নেতাদের ওপর বহুমুখী হামলা, সেনাবাহিনী মোতায়েন

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

প্রতিবেদন | পঞ্চখণ্ড আই ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত গোপালগঞ্জের পথসভা ও পদযাত্রায় ফের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সার্কিট হাউস এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বিত হামলার অভিযোগ উঠেছে।

হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের কারণে এনসিপির কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে অবস্থান নিতে বাধ্য হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের জানান, “আমরা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছিলাম। কিন্তু বিভিন্ন এলাকা থেকে সমবেত হয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের লোকজন আমাদের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে।”

এর আগে দুপুর দেড়টার দিকে পৌরপার্ক এলাকায় অনুষ্ঠিত এনসিপির পথসভায় ছাত্রলীগ কর্তৃক হামলার অভিযোগ উঠে। এতে মঞ্চের সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে ইউএনওর গাড়িবহরে হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে পুলিশের তিন সদস্য আহত হন।

পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও টেকেরহাটে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এপিসি (Armoured Personnel Carrier) অবস্থান নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে সেনাবাহিনী, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, “জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচিকে ঘিরে একাধিক সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ আক্রান্ত হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ এখন আতঙ্ক ও সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews