বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটে ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যায় গ্রেফতার ১ দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত

৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত: বিয়ানীবাজারে জনশক্তি সমাবেশে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টের বিজয়কে অক্ষুণ্ণ রাখতে সাধারণ মানুষ জামায়াত ছাড়া আর কাউকে ক্ষমতায় দেখতে চায় না।” তাই আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০টি আসনেই প্রার্থী দেবে বলে তিনি ঘোষণা দেন।

তিনি বলেন, মানবতার কল্যাণে দেশে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা দূর হবে এবং সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করা সম্ভব হবে। ইসলামী সমাজব্যবস্থা কায়েম হলে মানুষ ইসলাম সম্পর্কে ভীতি নয়, বরং আস্থা ও শান্তি লাভ করবে। ব্যক্তি ও সমাজজীবনে শৃঙ্খলা ফিরে আসবে, মানুষ দ্বিধা-সংশয়হীনভাবে জীবন পরিচালনা করতে পারবে।

তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে। এ সময় তিনি বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে বিজয়ী করার আহ্বান জানান।

স্বৈরাচার সরকারের পতনের পেছনে জামায়াতের ভূমিকার কথা স্মরণ করে অধ্যাপক পরওয়ার বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে দেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা এই ফ্যাসিস্ট সরকারের শাসনামলে বহু মানুষ নিহত হয়েছেন, পরিবারগুলো আজও শোকাহত। শহীদ পরিবারের পাশে জামায়াত সবসময় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথে আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “ইউনিট হলো জামায়াতের সাংগঠনিক ভিত্তির মূল চালিকাশক্তি।” তিনি বলেন, প্রতিটি ইউনিটকে দাওয়াতি কার্যক্রম বিস্তারে সক্রিয় ভূমিকা রাখতে হবে এবং নেতৃত্ব বিকাশে কুরআন-সুন্নাহর চর্চা, ইসলামী সাহিত্য পাঠ ও আমল-আখলাকের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “যখন ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে পৌঁছে যাবে, তখনই ইসলামী বিজয় অবশ্যম্ভাবী হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– নায়েবে আমীর আবুল খায়ের ও মোস্তফা উদ্দিন, সেক্রেটারী আবুল কাশেম, পৌর আমীর মাওলানা জমির হোসেন, নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর, সেক্রেটারী সাদুজ্জামান, জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান দেলোওয়ার হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, মাওলানা শিব্বির আহমদ, এখলাছুর রহমান, আব্দুল হামিদ, যুব শাখার সভাপতি শফি আহমদ মুন্না, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল এবং সেক্রেটারী সেলিম উদ্দিন প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews