রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন এডভোকেট জাহিদুর রহমান

  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক : গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, সিলেট বিভাগের সমন্বয়ক ও সিলেট-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান আজ সোমবার (৯ জুন) বেলা ২টায় বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

এই সভাটি অনুষ্ঠিত হয় প্রার্থীর নিজ এলাকা মাথিউরা নালবহরের নিজ বাসভবনে। সভায় বিয়ানীবাজার প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় তিনি বলেন, “আমি রাজনীতিকে দেখছি জনগণের সেবা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে। গণঅধিকার পরিষদের আদর্শ হচ্ছে গণমানুষের কণ্ঠস্বরকে রাজনীতির কেন্দ্রে আনা। আমি নির্বাচিত হলে জনগণের সঙ্গে যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এডভোকেট জাহিদুর রহমান জানান, “বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা আমার কাছে স্পষ্ট। সুষ্ঠু পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও তরুণদের কর্মসংস্থানের ওপর আমি গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, “সংবাদপত্র ও সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমি নীতিগতভাবে অঙ্গীকারবদ্ধ।”

সভা শেষে সাংবাদিকরা নির্বাচনকে ঘিরে নানা প্রশ্ন করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা হয়। মতবিনিময় সভাটি সাংবাদিক শহিদুল ইসলাম সাজু-এর সমন্বয়ে আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় আগত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও কলামিস্ট আতাউর রহমান, আব্দুল অদুদ, মিলাদ মো জয়নুল ইসলাম, সাদেক আহমদ আজাদ, সুয়াইবুর রহমান স্বপন, মহসিন রনি, সৈয়দ মনজুর হোসেন বাবু, আবুল হাসান, আহমেদ ফয়সাল, তোফায়েল আহমেদ, সাহেদ আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ, তাজবির আহমদ ছাইম, এহসান করিম, এম. এ ওমর, ইমাম হাসনাত সাজু প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews