মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হলেন রোটারিয়ান মো. ফয়জুল ইসলাম বিয়ানীবাজার মডেল মসজিদ: এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ হলে উপজেলা সদরেই ভিত্তিপ্রস্তর স্থাপনের আশ্বাস: এমপি এমরান চৌধুরী UNB বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ডে মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলামকে অভিনন্দন একাদশ শ্রেণিতে ভর্তি এগিয়ে আসছে, একবারই আবেদনের প্রস্তাব এমপি মহোদয়ের টেলিফোন বার্তায় কর্মসূচি পরিবর্তন: মডেল মসজিদ নিয়ে মতবিনিময় সভা কাল ২৪ আগস্ট বাদ মাগরিব বিয়ানীবাজার মডেল মসজিদ নিয়ে এমপির সঙ্গে নাগরিক উদ্যোগের বৈঠক পতাকা বদলায়, চরিত্র বদলায় না ওমরাহযাত্রায় বাধা: সিলেট বিমানবন্দরে আসলে কী ঘটেছিল? যে সত্যের কাছে সবাই পরাজিত ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিয়ানীবাজার সরকারি কলেজে নতুন অধ্যক্ষ: যোগ দিলেন ইতিহাসের অধ্যাপক প্রফেসর সাব্বীর আহমদ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : পূর্ব সিলেটের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ও শিক্ষাবিদ প্রফেসর সাব্বীর আহমদ। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সহকর্মী ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করেন।

প্রফেসর সাব্বীর আহমদ বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ১৬তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি পূর্বে কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং প্রশাসনিক দক্ষতার অনন্য নজির স্থাপন করেন। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত হয়ে তিনি সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাঁর আদি নিবাস সিলেট জেলার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকায়।


Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews