শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র বিয়ানীবাজার পৌরসভা: জনআকাঙ্ক্ষা ও আগামীর নেতৃত্বের প্রত্যাশা বেইজিংয়ে তারেক রহমান: আলোচনায় তিস্তা ও বিনিয়োগ সহযোগিতার উদ্যোগ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী

চাকরিজীবীদের বেতন বৃদ্ধি: জানুন কার কত বাড়ছে

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে যারা নিম্ন গ্রেডে চাকরি করেন, তারা বেশি হারে ভাতা পাবেন, আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা কম হারে মহার্ঘ ভাতা পাবেন।

অর্থ মন্ত্রণালয় এরই মধ্যে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী:

Π ১ থেকে ৩ গ্রেড: মূল বেতনের ১০%
Π ৪ থেকে ১০ গ্রেড: মূল বেতনের ২০%
Π ১১ থেকে ২০ গ্রেড: মূল বেতনের ২৫%

এছাড়া, সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে ৪,০০০ টাকা, এবং সর্বোচ্চ বেতন বাড়বে ৭,৮০০ টাকা। কোনো চাকরিজীবী ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না।

মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না। পেনশনভোগী কর্মকর্তারাও এই ভাতা পাবেন।

এছাড়া, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা অত্যন্ত কঠিন, ফলে উন্নয়ন বাজেট কমিয়ে বর্ধিত বেতনভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান নিশ্চিত করেছেন যে, এই অর্থবছরে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে, মহার্ঘ ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি তিনি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews