রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: তারেক রহমান বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন নজমুল হোসেন শ্রীধরায় এসএসসি উত্তীর্ণ ৩৯ শিক্ষার্থী সংবর্ধিত মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগের এক মাসের অর্জন ও অগ্রগতি পোড়া রোগীর চিকিৎসায় দক্ষতা বাড়াতে চীন সফরে ডা. আবু ইসহাক আজাদ রূপকের দশটি শিক্ষা: একজন বাবার রেখে যাওয়া নৈতিক উত্তরাধিকার শিকড়ের টানে আশেক আহমদ আসুক—শিক্ষার অগ্রযাত্রায় অনন্য অবদান যার যোগ্যতা নেই, সে কেন যোগ্যতার আসনে? দুই মামলায় কারাগারে পল্লব: বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জেলহাজতে পাঠালেন আদালত মানুষ : নিজের কাছেই পরাধীন

সাংবাদিকতার মানোন্নয়নে নতুন উদ্যোগ: শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ গঠনের পরিকল্পনা

  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
ডিজিটাল যুগে তথ্যপ্রবাহের বিস্তার ও ভুয়া সংবাদ প্রতিরোধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি কেন্দ্রীয় অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।

মন্ত্রী জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি করা হবে, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত তথ্য সংরক্ষিত থাকবে। এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের সনাক্ত করা সহজ হবে এবং ভুয়া পরিচয়ে সাংবাদিকতা করার প্রবণতা কমবে।

ভুয়া সংবাদ প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম চালু করা হয়েছে বলেও জানান তিনি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে সাংবাদিকদের আধুনিক প্রশিক্ষণ, যেমন—এআই ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ন্যারেটিভ তৈরি ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে কর্মশালা নিয়মিত আয়োজন করা হচ্ছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা পরিচালনা করা হচ্ছে।
এছাড়া ফ্যাক্ট-চেকিং জোরদার করতে বিভিন্ন সংস্থা ও মূলধারার গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে। গুজব ও অপপ্রচার প্রতিরোধে ইতোমধ্যে তথ্য অধিদফতর থেকে ফটোকার্ড ও তথ্যবিবরণী প্রকাশ করে গণসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের বিরুদ্ধে বিদ্যমান আইনি কাঠামো কার্যকর রয়েছে। প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তি অভিযোগ করতে পারেন এবং বর্তমানে বেশ কিছু অভিযোগ বিচারাধীন রয়েছে।

সাংবাদিকদের কল্যাণেও সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তা, পরিবারকে অনুদান এবং মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে হাজারের বেশি সাংবাদিককে সহায়তা এবং শতাধিক পরিবারকে বৃত্তি দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাংবাদিকদের জন্য শিক্ষাগত মানদণ্ড নির্ধারণ ও কেন্দ্রীয় ডাটাবেজ চালু হলে গণমাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews