রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস: বিয়ানীবাজারে প্রস্তুতি সভা সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৩৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : প্রতি বছরের ন্যায় ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হবে। দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলায় প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর নির্দেশনা অনুযায়ী উপজেলা পর্যায়ের অনুষ্ঠান করার লক্ষ্যে সমন্বয় উপকমিটি গঠন করা হয়েছে।

উপজেলা পর্যায়ের অনুষ্ঠানে সমন্বয় উপকমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে। এ কমিটিতে সদস্য হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা তার প্রতিনিধি। এ উপকমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

গত ১ অক্টোবর (মঙ্গলবার) বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান এর সঞ্চালনায় আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, এ অনুষ্ঠান বাস্তবায়নে সরকারিভাবে কোনো বরাদ্ধ আসেনি। তাই আলোচনাক্রমে শিক্ষা অফিসের নিজস্ব খরচে র‌্যালি ও অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews