রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

বিয়ানীবাজার প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. এনামুল হক চৌধুরী। যোগদান পরবর্তী বিয়ানীবাজার প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিয়ানীবাজার প্রেসক্লাবের মুখপাত্র জানান, গত ৫ আগস্ট বিগত সরকার পতনের দিনে বিয়ানীবাজার থানা চত্ত্বরে পুলিশের গুলিতে নিহত হয় তারেক। পরবর্তীতে তার মা ইনারুন নেছা গত ২০ আগস্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজহারে পাঁচ সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, আব্দুল ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য্য, মিসবাহ উদ্দিন ও মহসিন আহমদ রনি এবং প্রবাসে বসবাসরত ৮জন প্রবাসী , জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ-সহ অজ্ঞাত ২শ’ জনকে আসামীভুক্ত করা হয়। আবার রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে অনেকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। আবার অজ্ঞাতনামা আসামির আশংকায় ভয় দেখিয়ে কেউ কেউ ফায়দা হাসিলের পায়তারায় লিপ্ত।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওসি এনামুল হক চৌধুরী বলেন, মানুষের সেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। অহেতুক মিথ্যা ও গায়বি মামলায় নিরপরাধ কাউকে আসামি করা হবে না। প্রতিহিংসা ও হয়রানির উদ্দেশ্যে কারো নাম থাকলে তদন্তের মাধ্যমে নিরপরাধ লোকদের নাম বাদ আবে ও প্রকৃত দোষী ব্যক্তিরাই বিচারের আওতায় আসবে।

আজ ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় থানায় নবাগত নতুন অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী’র আমন্ত্রণে থানার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ বাহিনীর দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিকসহ সকল সচেতন মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিয়ানীবাজার থানার মাদক, চোরাচালান, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান সবসময় চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট আতাউর রহমান, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল, ইত্তেফাক প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল খালিক, প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান শাহরিয়ার, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয় ও মাসুম আহমদ, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, প্রেসক্লাব সদস্য ইকবাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি জসীম উদ্দিন, এসআরআই টিভির সাকের আহমদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ ওমর, সহ-সভাপতি সাদিক হোসেন এপলু, সাধারণ সম্পাদক আমিনুল হক দিলু, এসআরআই টিভির রুহেল আহমদ, সৈয়দ মনজুর হোসেন বাবু(ম্যাপ টিভি, সিইও), আমাদের সময় প্রতিনিধি সামিয়ান হাসান, সিলেট কণ্ঠ প্রতিনিধি মো: আবুল হাসান, মুশফাকুর রহমান, এহছানুল হক, সাপ্তাহিক দিবালোক পত্রিকার ইমাম হাসনাত সাজু, আলম শাওন ম্যাপ টিভি, আব্দুল করিম, এসবি টিভি প্রমুখ।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অকিল উদ্দিন আহমদকে ২৮ দিনের মাথায় অন্যত্র বদলী করা হলে গত রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ওসি এনামুল চৌধুরী তার স্থলাভিষিক্ত হন। নতুন ওসি হিসেবে সিলেট জেলায় যোগদানপূর্ব তিনি চাঁদপুর জেলায় ডিবিতে কর্মরত ছিলেন।

মো. এনামুল হক চৌধুরী ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেন। নেত্রকোনা জেলার মদন উপজেলার সম্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তিনি সৈয়দ আলী আহমদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজি আব্দুল আজিজ খান কলেজ থেকে এইচএসসি ও কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews