রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ সমন্বয়কের পদত্যাগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩৯৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও চার সহ-সমন্বয়ক পদত্যাগ করেছেন।

দুই সমন্বয়কের বিরুদ্ধে একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ এনে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

যারা পদত্যাগ করেছেন তারা হলেন-সমন্বয়ক সুমাইয়া শিকদার। সহ-সমন্বয়ক ধ্রুব বড়ুয়া, আল মাশনূন, সাইদুজ্জামান ও ঈশা দে।

তারা কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ ও সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদের বিরুদ্ধে সমন্বয়কের তালিকা নিয়ে সঠিক ব্যাখ্যা দিতে না পারা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে জবাবদিহি না করে একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেরনে লিখিত বক্তব্যে আল মাশনূন বলেন, আন্দোলন চলাকালে সমন্বয়কের সদস্য ছিল ২২ জন। ৫ আগস্ট তা হয়ে যায় ৩০ জন। নতুন যে আটজন কমিটিতে যুক্ত হয়েছেন, তাদের বিষয়ে দুই সমন্বয়ক স্পষ্ট কিছু জানাতে পারেননি।

যারা পদত্যাগ করেছেন তাদের অভিযোগ, সমন্বয়করা তাদের কাছে সৎ নন। ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও তারা তৎপর নন। প্রাধ্যক্ষের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতেন।

মাশনূন বলেন, উপাচার্য, উপ-উপাচার্য ও প্রাধ্যক্ষদের পদত্যাগ তারাও চেয়েছিলেন। তবে সেটা ধাপে ধাপে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও সব প্রকার লেজুড়বৃত্তিক ও দলীয় রাজনীতি নিষিদ্ধের ব্যবস্থার পর যেন উপাচার্য পদত্যাগ করেন– তাদের এই দাবি ছিল।

কিন্তু কোনো মতামতকে যাচাই না করেই সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেছেন বলে পদত্যাগী সমন্বয়ক ও সহ-সমন্বয়করা অভিযোগ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews