মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

জি এম কাদের জাপার সংসদীয় দলনেতা ও আনিসুল ইসলাম মাহমুদ উপনেতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫৭৯ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের নেতা, উপনেতা ও হুইপ নির্বাচন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপার সংসদীয় দলের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের চেয়ারম্যান জিএম কাদেরকে জাপার সংসদীয় দলের নেতা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা এবং দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে চিফ হুইপ নির্বাচন করা হয়েছে।

সভা শেষে মুজিবুল হক চুন্নু জানান, দশম ও একাদশ সংসদের মতো দ্বাদশ সংসদেও বিরোধী দল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে জাতীয় পার্টি। একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আজ এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকারকে জানানো হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ

করে। অপরদিকে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে নতুন সংসদে বিরোধী দলের ভূমিকায় কে থাকবে, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গুরুত্বপূর্ণ তিন পদ- দলের সংসদীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হলো। যদিও বিরোধী দলের স্বীকৃতির বিষয়টি স্পিকারের ওপর নির্ভর করছে।

তবে মুজিবুল হক চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারও সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই।’

অন্যদিকে, জাপার নির্বাচিত ১১ জন সংসদ সদস্যের বিপরীতে দলটি জাতীয় সংসদে দুটি সংরক্ষিত আসনের এমপি পাবে। এজন্য সংরক্ষিত আসনে দুজন এমপি নির্বাচিত করতে গতকালের বৈঠকে জাপার প্রেসিডিয়াম সদস্য ও দলের চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের এবং দলের কো-চেয়ারম্যান সালমা ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে। তাদের মধ্যে শেরীফা কাদের একাদশ জাতীয় সংসদেও সংরক্ষিত আসনের এমপি ছিলেন। এ ছাড়া তিনি দলের সাংস্কৃতিক পার্টির সভাপতি ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews