রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ওষুধের ঊর্ধ্বগতিতে দিশেহারা রোগী, চিকিৎসা ব্যয় বেড়ে বিপাকে বিয়ানীবাজারের মানুষ চাহিদার অর্ধেক বিদ্যুৎ, অসহনীয় লোডশেডিংয়ে বিপর্যস্ত বিয়ানীবাজারের জনজীবন জাতির বিবেককে সম্মান: রাষ্ট্রের অগ্রযাত্রার অপরিহার্য শর্ত স্বপ্নপূরণের অনন্য দৃষ্টান্ত: শ্রীধরার সন্তান ফরহাদ আহমদ লিমন এখন নিউইয়র্ক সিটি পুলিশ অফিসার জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত যুবকের মৃত্যু এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির ১৭তম পালাবদল অনুষ্ঠিত বক্তৃতা আর হুমকির ঘোরপাকে জাতি কি এগিয়ে যাবে? বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষানুরাগী বিলাল উদ্দিন আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু সাময়িক বরখাস্ত বিয়ানীবাজারে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র

রোজার আগে শুরু হবে উপজেলা পরিষদ নির্বাচন : ইসি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৬০৭ বার পড়া হয়েছে

রমজানের আগে উপজেলা পরিষদের নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এই সময়ের মধ্যে প্রথম ধাপে নির্বাচন উপযোগী কিছু উপজেলার ভোট সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মোট পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে। এদিকে আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।
গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেছেন, আগামী সপ্তাহে কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়টি তোলা হবে। কমিশনের সম্মতি মিললে ফেব্রুয়ারিতে সংরক্ষিত আসনের ভোট হবে।

অতিরিক্ত সচিব আরো বলেন, ‘সংসদ থেকে আমরা সংসদ সদস্যদের ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোনো আপত্তি না থাকে, সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীকালে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা করা হবে।

উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নে ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা তাঁরা হাতে পেয়েছেন। সে অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি সচিবালয় প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা হতে পারে। রোজা শুরুর আগেই উপজেলার ভোট হওয়ার সম্ভাবনা আছে।

অশোক কুমার দেবনাথ আরো বলেন, ২০১৯ সালের মার্চের দিকে উপজেলা নির্বাচন শুরু হয়েছিল।

আইনে মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন করতে হয়। সে হিসাবে সব উপজেলাই নির্বাচনযোগ্য হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews