বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে সোনালী আঁশ প্রতীকে ভোট দিন : শমসের মবিন চৌধুরী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৬৭০ বার পড়া হয়েছে

তৃণমুল বিএনপির চেয়ারপার্সন, সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) নির্বাচনী আসনের প্রার্থী শমসের মুবিন চৌধুরী, বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সোনালী আঁশে ভোট দিন। এই ভোট হবে উন্নয়নের পক্ষে, স্বাধীনতার পক্ষে। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘদিন গেলেও এখনো বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এলাকার উন্নয়ন অবকাঠামোর পরিকল্পিত পরিকল্পনা নেই। আমি ৭১’এ মুক্তিযুদ্ধের সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এরপর বঙ্গবন্ধুর আহবানে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব দরবারে দেশের জন্য কাজ করেছি। কিন্তু নিজের জন্মমাটির জন্য কাজের সুযোগ হয়নি। তাই আমার জীবনের শেষ সময়টুকু নিজ এলাকার মানুষের জন্য বিলিয়ে দিতে চাই। সুযোগ পেলে এ দু’উপজেলাকে উন্নয়নের রোডমডেল বানাবো। তাই কেবল প্রতীক নয়, যোগ্য ব্যক্তি দেখে ভোট দেয়া সকলের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বের বরখেলাপ করলে দেশ পিছিয়ে যাবে। নাগরিক হিসেবে এলাকার উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে সোনালী আঁশের বিকল্প নেই।

সোনালী আঁশের প্রার্থী শমসের মুবিন চৌধুরী বিয়ানীবাজার পৌরশহরের মধ্যবাজারে অনুষ্ঠিত তাঁর শেষ নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, আমুড়া ইউপি চেয়ারম্যান হাছিন আহমদ চৌধুরী মিন্টু, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর রুহিন আহমদ খান, তিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগ নেতা হাবীবুর রহমান রাহেল।বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেনের পরিচালনায় এতে অন্যোন্যর মধ্যে বক্তব্য রাখেন জালালিয়া মাদরাসার শিক্ষক মানিক উদ্দিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন দীপন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসিম আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মঞ্জিল আহমদ চৌধুরী, শহীদ পরিবারের সন্তান নজরুল হোসেন, সমাজসেবক আহমদ মহসিন বাবর, আলী আহমদ বদরুস সালাম প্রমুখ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews