সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রশাসনের জবাবদিহি ও অভিযোগের শালীনতা অবসরভাতা পেতে আর ভোগান্তি নয়, অনলাইনেই শিক্ষকদের অ্যাকাউন্টে যাবে পাওনা: প্রধানমন্ত্রী সিলেটের ট্রিপল মার্ডারে নতুন মোড়: প্রেমের গল্পের আড়ালে কি জমি বিরোধ? দীর্ঘ অপেক্ষার অবসান: অবসরভাতা ও কল্যাণ সুবিধা পাচ্ছেন ১ লাখ ১৪ হাজার শিক্ষক-কর্মচারী বিয়ানীবাজারে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নতুন নেতৃত্বে তোফায়েল-অলিউর মন্ত্রিসভায় রদবদলের জোর আলোচনা, ভাগ হতে পারে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দৈনিক ঘোষণা’র বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক হলেন সাদিক হোসেন এপলু ঠাকুরগাঁওয়ের ‘ঘরের ছেলে’ মির্জা ফখরুল, রাষ্ট্রপতি পদে মনোনয়নে উচ্ছ্বাস তিনটি লাশ, অসংখ্য প্রশ্ন: মানবিকতার সংকটে বাংলাদেশ অটোপাশের দিন শেষ, মানসম্মত শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে: এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধের জেরে নৃশংস হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার জুমার নামাজ চলাকালে সংঘটিত এ ঘটনায় নিহতের পিতা আবু বক্করের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রায়কা আক্তার রিয়া ঘটনার সময় তাঁর নানা বাড়ি, তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে অবস্থান করছিলেন। জুমার নামাজ চলাকালে বাড়ির পুকুরে গোসল করতে গেলে ধারালো দা দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।

নিহত রিয়া ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি। তাঁর পৈতৃক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, রিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। পরিবারের আপত্তি উপেক্ষা করে ওই সম্পর্ক অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি পুলিশ।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) ছবেদ আলী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews