বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাষ্ট্রের অগ্রাধিকার: ঋণ পরিশোধ, নাকি শিক্ষায় বিনিয়োগ? ইতালি থেকে দেশে ফেরার পথে জর্জিয়ায় প্রবাসী ফখরুল’র মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক–২০২৬ এ শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিয়ানীবাজারে শাহজালাল সমবায়ে আমানত কেলেংকারী : অর্থ ফেরতের দাবিতে মামলা, গ্রেপ্তার-২ বিয়ানীবাজারে সরকারি-বেসরকারি বৃত্তি পেল ১৩৩ শিক্ষার্থী, সাফল্যের শীর্ষে ছাত্রীরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ২৮ বছরের সেবাযাত্রার গর্ব ও স্মৃতির আলপনা অবাধ্যতার মূল্য: নিরাপদ হোক সন্তানের ভবিষ্যৎ এক মাসেও বিয়ানীবাজাররের রুপক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান শ্রীধরা জনমঙ্গল সমিতির বিয়ানীবাজারে কিশোরী রিয়া হত্যা: পলাতক বাবা গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কাঁঠালের ঘ্রাণে ভরপুর সুস্বাদু হালুয়া: ঘরেই তৈরি করুন সহজে

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু কাঁঠালের মৌসুম। জাতীয় ফল কাঁঠাল শুধু ফল হিসেবে খাওয়ার জন্যই নয়, এটি দিয়ে তৈরি করা যায় নানা মুখরোচক খাবারও। কাঁঠালের স্বাদ, মিষ্টতা ও মন মাতানো ঘ্রাণে তৈরি হালুয়া হতে পারে বিকেলের নাশতা, পারিবারিক আড্ডা কিংবা অতিথি আপ্যায়নের অনন্য আয়োজন। অল্প কিছু উপকরণ ও সহজ প্রণালিতে ঘরেই তৈরি করতে পারেন মজাদার কাঁঠালের হালুয়া।

উপকরণ
পাকা কাঁঠালের রস/পেস্ট – ২ কাপ
চিনি – আধা কাপের কম (স্বাদ অনুযায়ী)
দুধ – আধা কাপ
কনডেন্স মিল্ক – আধা কৌটা
ঘি – আধা কাপ
এলাচ – ৩-৪টি
দারুচিনি – ৩ টুকরা
কিসমিস – ২ চা-চামচ
পেস্তা ও কাজুবাদাম – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি
প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ আলাদা করে মিহি করে ব্লেন্ড বা চেলে রস বের করে নিন। এরপর একটি ভারী তলার প্যানে ঘি গরম করে তাতে কাঁঠালের রস, দুধ, চিনি, কনডেন্স মিল্ক, এলাচ, দারুচিনি ও কিসমিস একসঙ্গে দিন।
মাঝারি আঁচে ক্রমাগত নেড়ে রান্না করতে থাকুন। কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন হয়ে প্যানের গা ছেড়ে আসতে শুরু করবে। তখন চুলা থেকে নামিয়ে একটি পরিবেশন পাত্রে ঢেলে ঠাণ্ডা হতে দিন।
ঠাণ্ডা হলে ওপর থেকে পেস্তা ও কাজুবাদাম ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন সুগন্ধি ও লোভনীয় কাঁঠালের হালুয়া।

পরিবেশন টিপস
হালুয়াটি হালকা গরম বা ঠাণ্ডা—দুইভাবেই পরিবেশন করা যায়। চাইলে পরিবেশনের আগে সামান্য ঘি ছড়িয়ে দিলে স্বাদ ও ঘ্রাণ আরও বেড়ে যাবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews