মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন

শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

শিক্ষানুরাগী, সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মা মরহুমা আফিয়া খানম চৌধুরী গত ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমার মৃত্যুতে বিয়ানীবাজার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুদ দাইয়ান, বিয়ানীবাজার মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি মো. আতাউর রহমান এবং উভয় সংগঠনের সাধারণ সম্পাদক অসীম কান্তি তালুকদার এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, মরহুমা ছিলেন বদরুল হক চৌধুরী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর শ্রদ্ধেয় জননী। তাঁর সুযোগ্য সন্তান আলহাজ সোহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। বদরুল হক চৌধুরী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চারখাই ইউনিয়নের সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসাসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর আর্থিক প্রণোদনা ও বৃত্তি প্রদান করা হয়ে থাকে।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমা আফিয়া খানম চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁরা আরও প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন তাঁর সন্তান-সন্ততি ও স্বজনদের এই অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করেন এবং মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews