1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ে দাতা সদস্য জামিলে’র সংবর্ধনা

পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

একজন শিক্ষকের পূর্ণ বেতন বহনের ঘোষণা প্রধান অতিথির

বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের অফিস কক্ষে এক আন্তরিক ও প্রাণবন্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ জুন) বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল আলম সেলিমের সভাপতিত্বে এবং কমিটির সচিব শাহেদ আহমদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য, শিক্ষাবিদ, দাতা ও সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য জিয়া উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, উদ্যোক্তা সদস্য সালেহ আহমেদ শাহীন, রোটারিয়ান হাসান আহমদ, ফখর উদ্দিন, আব্দুল কুদ্দুস, আব্দুল বাসিত টিপু, ইফজাল আহমদ শামীম, জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক আব্দুদ হাই ও মাহমুদ সামী কামালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের আগামী অর্থবছরের জন্য একজন শিক্ষকের পূর্ণ বেতনের অর্থ বহনের ঘোষণা দেন। তাঁর এ মহৎ ঘোষণায় উপস্থিত অতিথিবৃন্দ সাধুবাদ জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন মহলের আরও সম্পৃক্ততার আহ্বান জানান।

বক্তারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইট-পাথরের কোনো স্থাপনা নয়; এটি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রাণকেন্দ্র। আর এ মহৎ যাত্রায় যারা নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত প্রসারিত করেন, তারাই সমাজের প্রকৃত আলোকবর্তিকা।”

তাঁরা আরও বলেন, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের অগ্রযাত্রা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দাতা সদস্যদের আন্তরিক অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাঁদের সহযোগিতা কেবল আর্থিক সহায়তা নয়; এটি শিক্ষার প্রতি দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ এবং আগামী প্রজন্মের প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ।

বক্তারা উল্লেখ করেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব হয়, যখন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধভাবে কাজ করেন। আজকের সংবর্ধনা অনুষ্ঠান সেই সৌহার্দ্য, দায়বদ্ধতা ও সামাজিক সম্প্রীতির উজ্জ্বল প্রতিফলন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বিদ্যালয়ের উদ্যোক্তা ও ভূমিদাতা সদস্য, মুক্তিযোদ্ধা সন্তান এবং কানাডা প্রবাসী মো. জামিল আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা তাঁর শিক্ষানুরাগ, উদারতা ও মানবিক অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট