1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে বিয়ানীবাজার জুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ছরওয়ার হোসেন গত ৭ মে ২০২৬ তারিখে নিজের ফেসবুক টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাস প্রকাশ করেন।

ওই পোস্টে তিনি “বিয়ানীবাজার ক্রাইম রিপোর্ট” নামের একটি ফেসবুক আইডিসহ কয়েকটি অনলাইন অ্যাকাউন্টের বিরুদ্ধে অপপ্রচার, সম্মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এসব আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত লেখা প্রকাশ করা হচ্ছে।

স্ট্যাটাসে মো: ছরওয়ার হোসেন আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট আইডিগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বিষয়টি নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরাও অবগত রয়েছেন। তিনি দ্রুত ট্রাইব্যুনালে মামলা দায়েরের কথাও উল্লেখ করেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযত ভাষা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অনলাইনে ব্যক্তিগত আক্রমণ, মানহানিকর মন্তব্য ও রাজনৈতিক বিদ্বেষমূলক প্রচারণা বন্ধে আইনানুগ ও দায়িত্বশীল পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শালীনতা বজায় রাখার আহ্বানও জানান তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট