সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, আবদুল কুদ্দুস চৌধুরী চট্টগ্রাম রেঞ্জে বদলি বিয়ানীবাজার থানায় হয়রানি হতে দেব না, আইন সবার জন্য সমান: জনআস্থার প্রতীক হিসেবে থানাকে গড়ে তোলার অঙ্গীকার নবাগত ওসির শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রস্তুতি বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাহজালাল সমবায়ে ঋণের অর্থ আটকে থাকার দাবি প্রতিষ্ঠাতা সভাপতির; অর্থ ফেরতের অপেক্ষায় হাজারো আমানতকারী যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ভিসা নীতি: পড়াশোনা শেষে দেশ ছাড়তে সময় মাত্র ৩০ দিন সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা

বিয়ানীবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (জুয়েল) এর মৃত্যুতে বিএনপি মহাসচিবসহ দলীয় নেতৃবৃন্দের গভীর শোক প্রকাশ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড শ্রীধরার নিবাসী এবং বিয়ানীবাজার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন (জুয়েল) গত রাত ২টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন—
“সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর নীতি-আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে সর্বান্তকরণে বিশ্বাসী মরহুম জসিম উদ্দিন বিয়ানীবাজার পৌর বিএনপি’কে শক্তিশালী ও গতিশীল করতে নিরলসভাবে কাজ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল সাহসী ও অনুকরণীয়। তাঁর মৃত্যু আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুম জসিম উদ্দিনকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়—মরহুম জসিম উদ্দিন ছিলেন শ্রীধরা জনমঙ্গল সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সমাজসেবামূলক কর্মকাণ্ডের নিবেদিত কর্মী এবং হযরত সৈয়দ শাহ (রহ.) হাফিজিয়া মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন ও বার্ষিক ওয়াজ মাহফিল সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদানকারী একজন মানবিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু স্থানীয় সমাজ ও রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে এক অপূরণীয় শূন্যতা।

এদিকে পৃথক শোকবার্তায় সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী মরহুম জসিম উদ্দিন (জুয়েল) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার বাদ জুম্মা দুপুর ২টা ২০ মিনিটে শ্রীধরা নবাং শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। মরহুমের পরিবার জানাযায় উপস্থিতি ও দোয়ায় শরীক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews