বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মডেল মসজিদ নিয়ে বিতর্ক নয়, চাই দায়িত্বশীল সিদ্ধান্ত ও দ্রুত বাস্তবায়ন ৪৭ কোটি টাকায় বিয়ানীবাজার-সারপার-গঁজুকাটা সড়কের উন্নয়ন শুরু বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যবাধকতা : সাত দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
সম্মানিত বিয়ানীবাজার উপজেলাবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিলেটের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী সাত (০৭) দিনের মধ্যে ০১ বছরের কম বয়সী সকল শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুবরণকারী ব্যক্তিদের মৃত্যু নিবন্ধন জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে এক বছরের বেশি বয়সী শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর পর নির্দিষ্ট সময়ের বাইরে মৃত্যু নিবন্ধন আর করা যাবে না।

এছাড়া জন্ম নিবন্ধন সনদ ছাড়া শিশুর টিকা গ্রহণ, বিদ্যালয়ে ভর্তি কিংবা পাসপোর্ট তৈরি করা সম্ভব হবে না বলে উল্লেখ করা হয়েছে।

জনসচেতনতামূলক এ নির্দেশনাটি বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর অফিসিয়াল ফেসবুক টাইমলাইনে প্রচারিত হয়েছে, যাতে সাধারণ জনগণ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।

অতএব, জনস্বার্থে বিয়ানীবাজার উপজেলার সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে, দ্রুত নিজ নিজ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সংশ্লিষ্ট নিবন্ধন দপ্তরে যোগাযোগ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করুন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews