1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষানুরাগী আলহাজ সোহেল আহমদ চৌধুরীর মমতাময়ী মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ রোটারি বর্ষে রেকর্ড ১৪২ প্রকল্প বাস্তবায়ন; প্রচ্ছদের মসজিদ নিয়ে ঐতিহাসিক তথ্যের সংশোধন জানাজার শেড: বিলাসিতা নয়, সময়ের দাবি প্রতিবাদী লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শমসের আলম মমতাময়ী মাতার ইন্তেকাল দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন সাময়িক বহিষ্কার বাজেট ২০২৬-২৭: কোন কোন পণ্যের দাম কমতে পারে, স্বস্তি মিলবে যেসব খাতে বক্তব্যের বাইরে বাস্তবতার প্রশ্ন: বিয়ানীবাজারের আইনশৃঙ্খলা সভার পোস্টমর্টেম রিপোর্ট বিয়ানীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা: ‘অপরাধীকে ধর্মীয় রঙ নয়, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে চাই সবার অংশগ্রহণ’ — পুলিশ সুপার দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ২০ জুলাই প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফলাফল: ২০২৮ সালে আসছে নতুন কারিকুলাম

শ্রীধরা গ্রামের গর্ব: নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি কন্যা রহিমা

পঞ্চখণ্ড আই প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই প্রতিবেদক:
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীধরা গ্রামের কৃতী কন্যা রহিমা বেগম এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের (NYPD) একজন গর্বিত সদস্য। তিনি ২০২২ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে অফিসার হিসেবে যোগ দিয়ে দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

রহিমা বেগম সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে অধ্যয়নরত অবস্থায় ২০১৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতায় তিনি আমেরিকার অন্যতম মর্যাদাপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী NYPD-তে যোগদানের যোগ্যতা অর্জন করেন।

চার ভাই-বোনের মধ্যে রহিমা বড়। তিনি শ্রীধরা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুস শুক্কুর-এর কন্যা। তার এই সাফল্যে পিতা-মাতা ও পরিবারের সদস্যরা যেমন গর্বিত, তেমনি গর্বিত পুরো শ্রীধরা গ্রাম এবং বিয়ানীবাজারবাসী।

শ্রীধরা জনমঙ্গল সমিতি ইউএসএ ইনক-এর পক্ষ থেকে রহিমা বেগমের সাফল্যে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
সমিতির সেক্রেটারি আতিকুর রহমান এক বিবৃতিতে বলেন—

“রহিমা বেগমের এই অর্জন আমাদের শ্রীধরা গ্রামের গর্ব। প্রবাসে বসবাসরত তরুণ প্রজন্মের জন্য এটি অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। আমরা তার আরও সাফল্য কামনা করি।”

রহিমা বেগম বর্তমানে দায়িত্বের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তরুণদের অনুপ্রেরণা জোগাতে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার এই অর্জন শুধু একটি পরিবারের নয়—বরং পুরো শ্রীধরা গ্রাম, বিয়ানীবাজার ও বাংলাদেশের গর্বের প্রতিচ্ছবি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট